শুক্রবার, আগস্ট ২১, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে গাঁজাসহ ৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি ২১ আগস্ট ২০২৬ ০৫:১৪ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ২১ আগস্ট ২০২৬ ০৫:১৪ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে গাঁজাসহ ৩ জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে গাঁজাসহ ৩ জন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পিটিআই বস্তির আহাদ আলীর স্ত্রী মোছা: শারমিন খাতুন (২৬), সদর উপজেলার নামোচরী বোল্ডার পাড়ার মৃত নাইমুল হক এর স্ত্রী মোছা: রুবিনা বেগম (৩৪) এবং নামোচরী গ্রামের রাকিব আলীর ছেলে মো: শাহিন আলী (১৯)। জেলা পুলিশের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার যুবসমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকমুক্ত সুন্দর জীবন উপহার দেওয়ার লক্ষ্য চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুল ইসলামের  তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ ফয়সাল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১৮ আগষ্ট চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেহাইচর গ্রামস্থ “বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর” সেতুর মহানন্দা ব্রীজ টোলঘরের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালায়। এসময় মাদক কারবারী মোছা: শারমিন খাতুন, মোছা: রুবিনা বেগম এবং মো: শাহিন আলীকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ২ কেজি ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।