শনিবার, অক্টোবর ১০, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে কৃষি ব্যবসা ও যান্ত্রিকীকরণ বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৮ অক্টোবর ২০২৬ ০৫:৫৩ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৮ অক্টোবর ২০২৬ ০৫:৫৩ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে কৃষি ব্যবসা ও যান্ত্রিকীকরণ বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

কৃষি ব্যবসার প্রাথমিক ধারণা ও পাবস পর্যায়ে কৃষি যান্ত্রিকীকরণ প্রয়োগ বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে এবং জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের (CDRSSWRMP) আওতায় ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড’-এর ব্যাচ-৬ এর এই প্রশিক্ষণের আয়োজন করে। বুধবার ও বৃহস্পতিবার (৭ ও ৮ অক্টোবর) উপজেলা সদরের পাবস অফিস ভবনে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন এলজিইডির এগ্রো প্রসেসিং ম্যানেজমেন্ট স্পেশালিস্ট কুদরত-ই-খোদা মো. নাসির এবং এগ্রি বিজনেস/মার্কেট ইন্টিগ্রেশন স্পেশালিস্ট গাজী মুহাম্মাদ আব্দুল্লাহ মাহদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. মাহফুজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ এলজিইডির সহকারী প্রকৌশলী মো. তানভীর উর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মো. শাহিনুর রহমান এবং সমিতির সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেনসহ সংশ্লিষ্টরা। প্রশিক্ষণে অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটি, পানি, মৎস্য ও কৃষি উপ-কমিটির সদস্য এবং সাধারণ সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে কৃষি ব্যবসার প্রাথমিক ধারণা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, কৃষি যান্ত্রিকীকরণ, উৎপাদন বৃদ্ধি ও উৎপাদিত পণ্যের বাজারজাতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও হাতে-কলমে ধারণা দেওয়া হয়।