শনিবার, অক্টোবর ১০, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে জোর পূর্বক দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৮ অক্টোবর ২০২৬ ০৫:৫৮ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৮ অক্টোবর ২০২৬ ০৫:৫৮ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে জোর পূর্বক দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে জোর পূর্বক দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী দোকানের মালিক দুই ভাই। বুধবার (৭ অক্টোবর) বিকেলে মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর হল রুমে এক লিখিত বক্তব্যে দোকান মালিক বিশ্বজিৎ সাহা দুলাল ও তার ছোট ভাই সত্যজিৎ সাহা বলেন, হুজরাপুর দাউদপুর রোড সংলগ্ন জায়গা জবর দখলদারকারি জগন্নাথ সাহা গত ৪২ বছর যাবত ভাড়া নিয়ে ব্যাবসা করে আসছে। কিছুদিন আগে সরকার রাস্তা বড় করার জন্য ভূমি অধিগ্রহণে কারনে আমাদের দোকানটি ভাংগা পড়ে, এ অবস্থা দোকানের পিছনের আমাদের নিজস্ব জায়গায় আমরা নতুন করে দোকান নির্মাণ করতে গেলে জগন্নাথ সাহা (৭০), পিতা-মৃত লক্ষ্মীরতন সাহা, তুষার সাহা (৩২) ও তুর্য সাহা (২৬), উভয়ের পিতা-জগন্নাথ সাহা রড, লাঠি হাঁসুয়া নিয়ে আমাদের দোকান নির্মাণে বাঁধা দেই এবং আমাদের অশীল ভাষায় গালাগালি করে বলে এখানে কোন স্থাপনা নির্মাণ করলে প্রাণে মেরে ফেলবো। পরবর্তীতে এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অভিযোগ দিলে সেখানে কোন কাগজ দেখাতে পারেনি তারা। উক্ত জায়গায় ৫০ বছর ধরে আছেন এই জন্য নাকি জায়গাটি তাদের বলে দাবি করছেন। বর্তমানে উক্ত জায়গায় সরকারী কাজ চলমান রয়েছে। এ বিষয়ে অভিযুক্ত জগন্নাথ সাহা বলেন, আমার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমরা সেখানে ৭৮ সাল থেকে ভাড়া আছি এবং এখানেই ভাড়া থাকতে চাই, প্রয়োজনে আদালতে যাব। সদর মডেল থানার এএসআই মাজেদ বলেন, অভিযোগ পাওয়ার পর দুই পক্ষকে থানায় ডাকা হয়েছিলো, বনিবানা না হওয়ায় বিজ্ঞ আদালতে শরণাপন্ন হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।