শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৭

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, জয়পুরহাট জেলার কার্যনির্বাহী কমিটি গঠন

জয়পুরহাট প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৬ ০৫:৪৩ অপরাহ্ন সারাদেশ
জয়পুরহাট প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৬ ০৫:৪৩ অপরাহ্ন
কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, জয়পুরহাট জেলার কার্যনির্বাহী কমিটি গঠন

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, জয়পুরহাট জেলা শাখার সাধারণ সভা হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। জয়পুরহাট চিনিকল গেস্ট হাউসে আয়োজিত এ সাধারণ সভায় সভাপতিত্ব করেন কৃষিবিদ জনাব মোঃ খবির উদ্দিন মোল্লা। সভায় সর্বসম্মতিক্রমে কৃষিবিদ জনাব মোঃ মনজু আলম সরকার, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জয়পুরহাটকে সভাপতি ও কৃষিবিদ জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, এজিএম সোনালী ব্যাংক পিএলসি জয়পুরহাট শাখাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত কৃষিবিদগণ নবগঠিত নেতৃত্বকে অভিনন্দন জানান এবং কৃষিবিদদের পেশাগত মর্যাদা, পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পেশাগত স্বার্থ সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি সংগঠনের উন্নয়ন, কৃষিবিদদের কল্যাণ এবং কৃষি ও কৃষকের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় উপস্থিত সদস্যরা নবগঠিত কমিটির সার্বিক সাফল্য কামনা করেন এবং সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি প্রত্যাশা করেন।