শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৭

ভালুকায় শিক্ষার্থী-অভিভাবক ওরিয়েন্টেশন প্রোগ্রাম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৬ ০৪:৫৪ অপরাহ্ন সারাদেশ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৬ ০৪:৫৪ অপরাহ্ন
ভালুকায় শিক্ষার্থী-অভিভাবক ওরিয়েন্টেশন প্রোগ্রাম

ময়মনসিংহের ভালুকায় শিক্ষার্থী-অভিভাবক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার হবিরবাড়ীতে আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন সিডস্টোর শাখা অফিসে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় অভিভাবক ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসপাডা'র নির্বাহী পরিচালক লায়ন এম এ রশিদ। প্রজেক্ট ফোকাল পার্সন মো: আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার আ: মতিন, শাখা ব্যাবস্থাপক মো: উমর ফারুক, প্রকল্প ব্রাঞ্চ কো- অর্ডিনেটর মো: রুবেল মিয়া, প্রোগ্রাম অর্গানাইজার তানজিনা আক্তার, হুমায়ুন কবির রাসেল প্রমূখ। এসময় ঝরে পড়া শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে স্থানীয় অভিভাবকদের সাথে ওরিয়েন্টেশন প্রোগ্রামে কর্মমূখী প্রশিক্ষণ বিষয়ে উৎসাহিত ও কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী-অভিভাবক ও স্থানীয় সামাজিক ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন। জানা যায়, এই প্রকল্পের আওতায় উক্ত অর্থ বছরে ময়মনসিংহ জেলায় পাঁচটি শাখার মাধ্যমে মোট ২৫০ জন শিক্ষার্থীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে ৫শত ৫০জনকে এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।