সারাদেশে আওয়ামীলীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সিংড়ায় বিক্ষোভ মিছিল
সারাদেশে আওয়ামীলীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে নাটোরের সিংড়ায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক মিলন হোসেন মাষ্টারের নেতৃত্বে এবং স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা মিছিলটি বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা আওয়ামীলীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিলে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন।