রবিবার, নভেম্বর ২৯, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে সদর থানা পুলিশের অভিযানে গান পাউডার ও তাজা ককটেল উদ্ধার-গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৬ ১১:৪০ পূর্বাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৬ ১১:৪০ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে সদর থানা পুলিশের অভিযানে গান পাউডার ও তাজা ককটেল উদ্ধার-গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ১ কেজি ৫৫০ গ্রাম গান পাউডার ও ৫টি তাজা ককটেল উদ্ধারসহ ২জন গ্রেফতার হয়েছে। ২৭ নভেম্বর দুপুরে সদর থানার একটি টিম অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার রানীহাটি ইউনিয়েন জামতলা মোড় থেকে গান পাউডার ও তাজা ককটেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের বহরম গ্রামের দানেশ ঘোষ এর ছেলে মোঃ জুয়েল (৩০) এবং মোঃ নাইম (২৩)। জেলা পুলিশের এক প্রেসনোটে শুক্রবার বিকেলে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার মামলা নং-২৯, তারিখ-২০/১১/২০২৬ এর আসামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের বহরম গ্রামের দানেশ ঘোষ এর ছেলে মোঃ জুয়েল (৩০) কে গ্রেফতার করা হয়। পরে তাকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে জানা যায়, তার নিকট অবৈধ বিস্ফোরকদ্রব্য গান পাউডার ও ককটেল মজুদ আছে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৭ নভেম্বর) রাত সোয়া ১টার দিকে সদর থানার একটি টিম অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন রানীহাটি ইউনিয়েন জামতলা মোড় নামক স্থান হইতে আসামীর দেখানো মতে ১ কেজি ৫৫০ গ্রাম গান পাউডার ও ০৫(পাঁচ)টি তাজা ককটেল উদ্ধার করে। পরবর্তীতে আসামীকে তার সহযোগীদের বিষয়ে জিজ্ঞাসাবাদে তার অপর সহযোগী তার ভাই মোঃ নাইম (২৩) কে বারোঘড়িয়া বাজার এলাকা থেকে একই তারিখ রাত্রী সোয়া ২টার দিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ১নং আসামীর বিরুদ্ধে ১৯ টি মামলা চলমান রয়েছে। আসামীরদের বিরুদ্ধে সদর থানার মামলা নং-৪৪, তারিখ-২৭/১১/২০২৬ ইং, ধারা-১৯০৮ সালের বিস্ফারিক দ্রব্য আইনের ৪/৫/৬ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়।