তারেক রহমানের আগমন উপলক্ষে গোমস্তাপুরে বিএনপি’র আনন্দ র্যালি
তারেক রহমানের আগমন উপলক্ষে গোমস্তাপুরে বিএনপি’র আনন্দ র্যালি
বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের আগমন উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপি গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর শাখার উদ্যোগে এক আনন্দ র্যালি হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে র্যালিটি রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মোড় থেকে শুরু হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন রহনপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আশরাফুল হক। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাইনুল মাস্টার, মোহাম্মদ আলীসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে তারেক রহমানের আগমনকে স্বাগত জানান এবং দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ ঘটান।