শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

গোমস্তাপুরে ৯৮ দিন পর এক ব্যক্তির লাশ উত্তোলন

WP Import ২৫ নভেম্বর ২০২৩ ০৫:২৪ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ২৫ নভেম্বর ২০২৩ ০৫:২৪ অপরাহ্ন
গোমস্তাপুরে ৯৮ দিন পর এক ব্যক্তির লাশ উত্তোলন
গোমস্তাপুরে ৯৮ দিন পর এক ব্যক্তির লাশ উত্তোলন

গোমস্তাপুরে ৯৮ দিন পর এক ব্যক্তির লাশ উত্তোলন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আদালতের নির্দেশে মৃত্যুর ৯৮ দিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রহনপুর পৌর এলাকার বহিপাড়ার একটি গোরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়। এ সময় গোমস্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ইসমাইল হোসেন লিংকন, মামলার তদন্তকারী কর্মকর্তা রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই আবুল হাশেম খন্দকার, মামলার বাদী ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রহনপুর পৌর এলাকার বহিপাড়ার জনৈক সমসের আলী গত ১৮ আগস্ট নিজ বাড়িতে মারা যান। এ ঘটনায় তার স্ত্রী জেসমিন বেগম আদালতে অভিযোগ করলে গত ২৬ আগস্ট গোমস্তাপুর থানা অভিযোগটি মামলা হিসেবে গণ্য করে। পরে বাদীর আবেদনের প্রেক্ষিত আদালত গত ৪ সেপ্টেম্বর লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশে শনিবার লাশ উত্তোলন করা হয়।