শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

গোমস্তাপুরের নতুন ইউএনও নিশাত আনজুম অনন্যা

WP Import ০৬ নভেম্বর ২০২৩ ০৭:০৮ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ০৬ নভেম্বর ২০২৩ ০৭:০৮ অপরাহ্ন
গোমস্তাপুরের নতুন ইউএনও নিশাত আনজুম অনন্যা
গোমস্তাপুরের নতুন ইউএনও নিশাত আনজুম অনন্যা

গোমস্তাপুরের নতুন ইউএনও নিশাত আনজুম অনন্যা

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার নতুন নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন নিশাত আনজুম অনন্যা। নিশাত আনজুম অনন্যা ৩৫তম বিসিএস প্রশাসনের একজন কর্মকর্তা।

গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করার আগে তিনি রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। রবিবার তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেছেন। বিষয়টি জেলা প্রশাসন সূত্রে নিশ্চিত হওয়া গেছে। গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন সম্প্রতি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার ইউএনও হিসেবে বদলি হয়েছেন। নিশাত আনজুম অনন্যা ৩৫তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে কুষ্টিয়ায় যোগদান করেন। পরে তিনি সহকারী কমিশনার হিসেবে চাঁপাইনবাবগঞ্জে আসেন। তারপর তিনি রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় ও নাটোর জেলার বাগাতিপাড়ায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।