শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

ভালুকায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির র‌্যালি

দর্পণ ডেস্ক ০৭ আগস্ট ২০২৬ ০৪:৩৪ অপরাহ্ন সারাদেশ
দর্পণ ডেস্ক ০৭ আগস্ট ২০২৬ ০৪:৩৪ অপরাহ্ন
ভালুকায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির র‌্যালি

সফিউল্লাহ আনসারী-ভালুকা ॥ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ভালুকায় বর্ণাঢ্য র‌্যালি করেছে উপজেলা ও পৌর বিএনপি। র‌্যালিতে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক ও স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু'র নেতৃত্বে র‌্যালিটি ভালুকা সরকারি কলেজ এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে নতুন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে বিভিন্ন স্লোগান দেন এবং বিভিন্ন ব্যানার-ফেস্টুন বহন করেন। র‌্যালি শেষে নতুন বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একটি ঐতিহাসিক অধ্যায়, এ আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদদের স্বপ্ন ও গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দল-মত নির্বিশেষে সকলের অংশগ্রহণ প্রয়োজন।