শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

শিবগঞ্জে প্রমীলা ফুটবল ম্যাচ

WP Import ২৯ এপ্রিল ২০২৩ ০৫:৪৭ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ২৯ এপ্রিল ২০২৩ ০৫:৪৭ অপরাহ্ন
শিবগঞ্জে প্রমীলা ফুটবল ম্যাচ
শিবগঞ্জে প্রমীলা ফুটবল ম্যাচ

শিবগঞ্জে প্রমীলা ফুটবল ম্যাচ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে প্রমীলা ফুটবল ম্যাচ হয়েছে। কানসাট সোলেমান ডিগ্রী কলেজ মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ক্রীড়া একাডেমীর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত।

বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ, শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ক্রীড়া একাডেমীর ও কানসাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ বেনাউল ইসলনাম, শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ক্রীড়া একাডেমীর সাধারণ সম্পাদক ডাঃ তরিৎ কুমারা সাহা।

বৃহস্পতিবার বিকেলে এই ম্যাচে অংশ নেয় গাইবান্ধা জেলা প্রমীলা ফুটবল দল এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ক্রীড়া একাডেমী। খেলায় শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ক্রীড়া একাডেমী দল-গাইবান্ধা জেলা প্রমীলা ফুটবল দল কে ৪-১ গোলে হারিয়ে বিজয়ী হয়। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদী দর্শকগণ উপস্থিত ছিলেন।