শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র হেরোইন ও ফেন্সিডিল উদ্ধার

WP Import ২৭ এপ্রিল ২০২৩ ০৬:০২ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ২৭ এপ্রিল ২০২৩ ০৬:০২ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র হেরোইন ও ফেন্সিডিল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র হেরোইন ও ফেন্সিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র হেরোইন ও ফেন্সিডিল উদ্ধার

মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিএমসি সীমান্তে এক কেজি ভারতীয় হেরোইন ও ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ ৩৫ বিজিবি সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হোসেন বিষয়ের সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, ২৬ এপ্রিল আনুমানিক রাত ৩টার দিকে ৫৩ বিজিবি এর অধীনস্থ ডিএমসি বিওপির একটি চৌকষ টহলদল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪১/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর আষারিয়াদহ ইউনিয়নের বারীনগর গ্রামে একটি অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১ কেজি ভারতীয় হেরোইন ও ২৫ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। এব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি’’ বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হোসেন।