শুক্রবার, অক্টোবর ০৯, ২০২৭

গোমস্তাপুরে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আলোচনা ও ইফতার

WP Import ১৯ এপ্রিল ২০২৩ ০৪:৩৬ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ১৯ এপ্রিল ২০২৩ ০৪:৩৬ অপরাহ্ন
গোমস্তাপুরে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আলোচনা ও ইফতার
গোমস্তাপুরে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আলোচনা ও ইফতার

গোমস্তাপুরে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আলোচনা ও ইফতার

‘মানবতার দীপ্ত শিখায় উদ্ভাসিত হন’-এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌরসভা শাখার আয়োজনে সোমবার এক আলোচনা সভা ও ইফতার মাহফিল প্রসাদপুর কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা গোমস্তাপুর উপজেলা শাখার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল ইসলাম আশরাফ বক্তব্য রাখেন যথাক্রমে উপজেলা শাখার সাধারণ সম্পাদক জিন্নাউল আউয়াল উপজেলা সহ-সভাপতি বাবুল আক্তার মাস্টার (অবসরপ্রাপ্ত), সংগঠনের রংপুর পৌরসভা শাখার সভাপতি আব্দুল কাইয়ুম মাস্টার (অবসরপ্রাপ্ত)। দোয়া পরিচালনা করেন, সংগঠনের পৌর সেক্রেটারি ও ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক (অবসরপ্রাপ্ত) সুলতান আহমেদ।