শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে নববর্ষ ১৪৩০ উদযাপন ॥ মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজন

WP Import ১৫ এপ্রিল ২০২৩ ০৪:২২ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ১৫ এপ্রিল ২০২৩ ০৪:২২ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে নববর্ষ ১৪৩০ উদযাপন ॥ মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজন
চাঁপাইনবাবগঞ্জে নববর্ষ ১৪৩০ উদযাপন ॥ মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজন

চাঁপাইনবাবগঞ্জে নববর্ষ ১৪৩০ উদযাপন ॥ মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজন

মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে উৎসব মুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন হয়েছে। শুক্রবার পহেলা বৈশাখ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সকালে বের হওয়া মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই চত্বরে গিয়ে শেষ হয়। ১লা বৈশাখ শান্তিপূর্ণ ও আনন্দ বিনোদনের মাধ্যমে পালন করা হয়।

বেলুন উড়িয়ে নববর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক।

পরে বঙ্গবন্ধু মঞ্চে বর্ষবরণের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন, জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে।

আবহমান গ্রাম বাংলার গ্রামের বধূ, বর-কনে, ঢেঁকি, জাঁতা, লাঙ্গল, মই, ঘুড়িসহ রংবেরং এর ফেস্টুন শোভাযাত্রাকে আকর্ষনীয় করে তোলে। বর্ষবরণের মূল আয়োজন সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়। শিল্পীদের রং তুলিতে তাদের বিভিন্ন স্থানে পহেলা বৈশাখের আল্পনা এঁকে শুভেচ্ছা জানায়।

এছাড়া বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী চাঁপাইনবাবগঞ্জ জেলা সংসদ, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, রাজনৈতিক দল আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবমহিলা লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনও দিবসটি উপলক্ষে নানা কর্মসুচীর আয়োজন করে। এছাড়া জেলার সকল উপজেলায় এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণাঢ্য আয়োজনে ১লা বৈশাখ পালন করা হয়। দিনভর বর্ষবরণে বিভিন্ন সামাজিক সংগঠন নানান অনুষ্ঠানের আয়োজন করে।