শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

৫৯ বিজিবি’র হাতে পিস্তল-গুলি ও ম্যাগাজিনসহ আটক ২

WP Import ১৫ এপ্রিল ২০২৩ ০৪:০৫ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ১৫ এপ্রিল ২০২৩ ০৪:০৫ অপরাহ্ন
৫৯ বিজিবি’র হাতে পিস্তল-গুলি ও ম্যাগাজিনসহ আটক ২
৫৯ বিজিবি’র হাতে পিস্তল-গুলি ও ম্যাগাজিনসহ আটক ২

৫৯ বিজিবি’র হাতে পিস্তল-গুলি ও ম্যাগাজিনসহ আটক ২

সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ১টি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিনসহ ২ অস্ত্র ব্যবসায়ী আটক হয়েছে। আটক ব্যবসায়ীরা হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ কয়লাবাড়ির মোর্শেদ আলীর ছেলে মোঃ শহিদুল (৩০) ও মোঃ দেলোয়ার হোসেন (২৫)। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এক প্রেসনোটে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৪ এপ্রিল আনুমানিক রাত ২টার দিকে রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এবং উপ-অধিনায়ক মেজর খন্দকার শাহরিয়ার এর নেতৃত্বে ২টি বিশেষ টহলদল সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কয়লাবাড়ী এলাকায় একটি বাড়ীতে তল্লাশী অভিযান চালায়। এসময় ০১টি ৭.৬৫ সস বিদেশী পিস্তল (আমেরিকান তৈরী), ৬ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিনসহ ২ অস্ত্র ব্যবসায়ী দুই ভাই মোঃ শহিদুল ও মোঃ দেলোয়ার হোসেন কে আটক করতে সক্ষম হয়। আটককৃত পিস্তল, গুলি, ম্যাগাজিনের আনুমানিক সিজারমূল্য-১ লক্ষ ২৩ হাজার ২’শ টাকা। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।