শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

র‌্যাবের হাতে ফেন্সিডিলসহ ব্যবসায়ী আটক

WP Import ১০ এপ্রিল ২০২৩ ০৪:৩২ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ১০ এপ্রিল ২০২৩ ০৪:৩২ অপরাহ্ন
র‌্যাবের হাতে ফেন্সিডিলসহ ব্যবসায়ী আটক
র‌্যাবের হাতে ফেন্সিডিলসহ ব্যবসায়ী আটক

র‌্যাবের হাতে ফেন্সিডিলসহ ব্যবসায়ী আটক

৩২৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃত ব্যবসায়ী মোঃ কায়েম (৪২), শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের মোঃ মংলু আলীর ছেলে। র‌্যাবের প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ১০ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন নয়ালাভাঙ্গা ইউনিয়নের কমলাকান্তপুর (মদিনাপাড়া) গ্রামের মৃত পাচু চেয়ারম্যান এর পুকুরের পাড়ে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে¡¡ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ৩২৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ কায়েম কে হাতেনাতে গ্রেফতার করে। এ ঘটনায় জেলার শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।