শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

শিবগঞ্জে এতিমদের নিয়ে ইফতার-দোয়া মাহফিল

WP Import ০৯ এপ্রিল ২০২৩ ০৪:২২ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ০৯ এপ্রিল ২০২৩ ০৪:২২ অপরাহ্ন
শিবগঞ্জে এতিমদের নিয়ে ইফতার-দোয়া মাহফিল
শিবগঞ্জে এতিমদের নিয়ে ইফতার-দোয়া মাহফিল

শিবগঞ্জে এতিমদের নিয়ে ইফতার-দোয়া মাহফিল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এতিম, অস্বচ্ছল ও অসহায়দের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার জিকে ফাউন্ডেশন আয়োজিত উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের রানীহাটি ফুটবল মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জিকে ফাউন্ডেশনের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। এ সময় আরো উপস্খিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বেনজির আলী, বীরমুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা বিশিষ্ট সমাজসেবক আল মামুন, নয়ালাভাঙা ইউপি চেয়ারম্যান মোস্তাকুল ইসলাম পিন্টু, ছত্রাজিতপু ইউপি চেয়ারম্যান দুরুল হোদা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সামিউল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক আবদুল্লাহ হিল বাকী, শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি আলীরাজ ও সাধারণ সম্পাদক রকি ইসলাম ডলার প্রমুখ। পরে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।