শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ চার পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান

WP Import ০৭ এপ্রিল ২০২৩ ০৪:২৮ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ০৭ এপ্রিল ২০২৩ ০৪:২৮ অপরাহ্ন
শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ চার পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান
শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ চার পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান

শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ চার পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ চার পরিবারকে চাল, ডাল, তেল ও আলুসহ খাদ্যসামগ্রী প্রদান করেছে উপজেলা প্রশাসন। বুধবার রাতে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের নির্দেশনায় উপজেলার মোবারকপুর ইউনিয়নের গোয়াবাড়ি চাঁদপুর গ্রামের ক্ষতিগ্রস্থ চার পরিবারের প্রত্যেকের মাঝে চাল ১০ কেজি, ডাল ১ কেজি, আলু ২ কেজি, তেল ১ কেজি, চিড়া ১ কেজি, লবন ১ কেজি, আটা ১ কেজি, চিনি ১ কেজি, মুড়ি ১ কেজি ও ১ কেজি ছোলা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। এ সময় তিনি বলেন, শিগগির ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান করা হবে। এতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, মোবারকপুর ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী মাহমুদ মিঞা ও মোবারকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমূখ। এর আগে বুধবার বিকাল তিনটার দিকে হঠাৎ অগ্নিকাণ্ডে ওই গ্রামের মোয়াজ্জেমের ছেলে আশরাফুল, আরিফুল, রুস্তমের ছেলে মোয়াজ্জেম ও ঝড়ুর ছেলে সেমাজুলের টিনসেডের বসতবাড়ি ভষ্মীভূত হয়।