শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

নাটোরের বাগাতিপাড়ায় পৃথক ৩টি রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন

WP Import ০৩ এপ্রিল ২০২৩ ০৩:৫০ অপরাহ্ন নাটোর
WP Import ০৩ এপ্রিল ২০২৩ ০৩:৫০ অপরাহ্ন
নাটোরের বাগাতিপাড়ায় পৃথক ৩টি রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন
নাটোরের বাগাতিপাড়ায় পৃথক ৩টি রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন

নাটোরের বাগাতিপাড়ায় পৃথক ৩টি রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন

নাটোরের বাগাতিপাড়ায় বাগাতিপাড়া সদর ইউনিয়নে ৩টি কাঁচা রাস্তা পাকাকরন কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার পৃথকভাবে এ ৩টি রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া থানা আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্টু, বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গোকুল বাগাতিপাড়া উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান, অধ্যক্ষ মামুন অর রশিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক খন্দকার মুকুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামিলীগ নেতা শাহ আলম আব্দুল হাকিম প্রমুখ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়নে বাগাতিপাড়া ইউনিয়নের কুঠিবাঁশবাড়িয়া নতুন পাড়া হতে মল্লিকপুর পর্যন্ত ৮৪০ মিটার রাস্তা ৮৬ লক্ষ টাকা ব্যয়ে, সাজামাল থেকে জয়নাল আবেদীনের বাড়ী পর্যন্ত ৩১৫ মিটার রাস্তা ২৪ লক্ষ টাকা ব্যায়ে এবং বাটিকামারি নন্দিকুজা হতে বটতলা টুনিপাড়া পর্যন্ত ২৩৪০ মিটার রাস্তা ১ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে এ তিনটি কাঁচা রাস্তার পাকা করণ কাজের উদ্বোধন করা হয়েছে।