শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

লালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

WP Import ০৩ মে ২০২৩ ০৫:৫১ অপরাহ্ন জাতীয়
WP Import ০৩ মে ২০২৩ ০৫:৫১ অপরাহ্ন
লালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
লালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

লালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতরাতের কোন এক সময় উপজেলার চং ধুপইল ইউনিয়নের শোভগ্রামে রেল ব্রীজে এই দূর্ঘটনাটি ঘটে। বুধবার সকাল ১০ টার দিকে ঘটনাটি জানাজানি হয়। আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার জিয়া উদ্দিন বাবলু ও স্থানীয়রা জানান, গতরাতের কোন এক সময়ে দূর্ঘটনাটি ঘটে। সকালে স্থানীয়রা লাইনের ব্রীজের নিচে একটি মানুষের ক্ষত বিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে স্টেশনে সংবাদ দেয়। পরে ঘটনাস্থলে কর্মচারী পাঠানো হলে তারা মরদেহ দেখে সান্তাহার জিআরপি পুলিশকে খবর দেয়। সান্তাহার জিআরপি পুলিশ নাটোরে এসে মরদেহটি উদ্ধার করে সুরৎহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা সহ আইনগত ব্যাবস্থা গ্রহণ করে।