শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

দেশের মাটিতে আর কোনদিন ফ্যাস্টিট এর স্থান হবেনা-নাটোরে হুইপ দুলু

নাটোর প্রতিনিধি ০৭ আগস্ট ২০২৬ ০৫:২০ অপরাহ্ন সারাদেশ
নাটোর প্রতিনিধি ০৭ আগস্ট ২০২৬ ০৫:২০ অপরাহ্ন
দেশের মাটিতে আর কোনদিন ফ্যাস্টিট এর স্থান হবেনা-নাটোরে হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের মাটিতে আর কোনদিন ফ্যাস্টিট এর স্থান হবেনা। এই ১৭ বছর যিনি অবৈধভাবে দেশ শাসন করে এই দেশটাকে ধ্বংস করে, যখন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ ভাবে সেই ধ্বংসকারী সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যখন ফুঁসে উঠেছিল, যার কারণে উনি (৫ আগষ্ট/২৪) পালিয়ে এখন থেকে দুই বছর আগে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল, সে ভারতে বসে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে, ষড়যন্ত্র চক্রান্ত করে বাংলাদেশের মানুষ আবার ঐক্যবদ্ধ চক্রান্ত যতই করেন ষড়যন্ত্র যতই করেন, যেভাবে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে দেশ ছাড়া করেছে, ক্ষমতা ছাড়তে বাধ্য করেছে, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, ওইখানে বসে ষড়যন্ত্র চক্রান্ত করে কোন লাভ হবে না-বাংলাদেশের মানুষ আবার ঐক্যবদ্ধ হবে আপনার স্থান বাংলাদেশের মাটিতে আর কোনদিন হবে না, আমি শুধু ভারতের কাছে অনুরোধ রাখতে চাই, ভারত বাংলাদেশের ভালো বন্ধু, ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র, আমরা ভারতের কাছে অনুরোধ রাখতে চাই, এই ফেসিস্ট অবৈধ সরকারকে আপনারা আশ্রয় প্রশ্রয় না দিয়ে, আপনাদের সাথে আমাদেরকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা কে বহাল রাখার জন্য হলেও শেখ হাসিনা কে ফ্যাসিস্টকে খুনিকে বাংলাদেশের জনগণের কাছে আপনারা ফেরত দেবেন। এটাই হচ্ছে আপনাদের কাছে আমাদের আহ্বান। বৃহস্পতিবার নাটোর সদর উপজেলার হয়বতপুর বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের ৪তলা ভিত বিশিষ্ট ১ তলা নতুন একাডেমিক ভবন ও রাস্তার ভিক্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, বিসিবির কাউন্সিলর ও বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয় এর পরিচালনা কমিটির সভাপতি ফরহাদ আলী দেওয়ান শাহীন, বিএনপি নেতা কাজী শাহ আলম, বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ইব্রাহিম খলিলসহ মহাবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।