শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

রাজশাহীতে আরএমপি’র অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৬ ০৫:১৮ অপরাহ্ন রাজশাহী
রাজশাহী প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৬ ০৫:১৮ অপরাহ্ন
রাজশাহীতে আরএমপি’র অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে এবং ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার হয়েছে। রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী পৃথক পৃথক অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসামিরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার কালুপুর ঠাকুর পালশা গ্রামের মো: শফিকুল ইসলামের মেয়ে মোসা: সাইমা খাতুন (২৪), একই জেলার শিবগঞ্জ থানার রামচন্দ্রপুর হাট (হঠাৎপাড়া) গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে মো: আব্দুর রশীদ (৪০) এবং রাজশাহী মহানগরীর মতিহার থানার সাতবাড়িয়া গ্রামের মো: তাজকেরাতুল ইসলামের ছেলে মো: কবির হোসেন (২৯)।  ১৭ এপ্রিল বেলা আনুমানিক পৌনে ১২ টার দিকে বেলপুকুর থানার বেলপুকুর বাইপাস মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সাইমা ও রশীদকে এবং একই তারিখ বেলা আনুমানিক সোয়া ১২ টার দিকে মতিহার থানার সাতবাড়িয়া এলাকা থেকে কবিরকে আটক করা হয়।গ্রেপ্তারকৃত আসামিদের বিধি মোতাবেক দেহ তল্লাশি করে সাইমার কাছ থেকে ৪০০ পিস এবং রশীদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অন্যদিকে, কবিরের কাছ থেকে ৩২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি সাইমার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ১টি মাদক ও ১টি পেনাল কোডে মামলা এবং পাকসি রেলওয়ে জেলার সিরাজগঞ্জ রেলওয়ে থানায় ১টি মাদক মামলা চলমান রয়েছে। এছাড়াও কবিরের বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় ৪ টি মাদক মামলা চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।