শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

নওগাঁয় ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প

নওগাঁ প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৬ ০৫:৪৭ অপরাহ্ন নওগাঁ
নওগাঁ প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৬ ০৫:৪৭ অপরাহ্ন
নওগাঁয় ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প

নওগাঁ সদর উপজেলার পাহাড়পুর গাঁজা মহল উচ্চ বিদ্যালয়ে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পাহাড়পুর সমাজ উন্নয়ন সংস্থা'র সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংগঠন ‘গাক চক্ষু হাসপাতাল’ এই ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করে। শনিবার বেলা ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক মামুনুর রহমান রিপন, সদর উপজেলা বিএনপি’র সভাপতি ও হাপানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা এবং চ্যানেল আই প্রতিনিধি ও জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কায়েস উদ্দিন। গাক হাসপাতালের সিনিয়র পরিচালক ডাঃ মাহবুব আলমের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে পাহাড়পুর গাঁজামহল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অনিল চন্দ্র মন্ডল, সাবেক প্রধান শিক্ষক মুনছুর আলী সরদার, সাবেক প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ট্রিপল ই ডিপার্টমেন্ট-এর পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত সহকারী সেটেলমেন্ট অফিসার মোঃ আফজাল হোসেন, বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত যুগ্ম পরিচালক চঞ্চলমোহন রায়, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ হারুন-রশিদসহ স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। চক্ষু ক্যাম্পে ২ শতাধিক রোগীদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এদের মধ্যে ছানি অপারেশনের জন্য প্রায় ৪৫ জন রোগী বাছাই করা হয়। বাছাইকৃত রোগীদের বগুড়া গাক হাসপাতালে নেয়া হয়। সেখানে গরীব ও অসহায়দের ফ্রি চক্ষু সেবা প্রদান করা হবে। যাদের চোখের ছানি অপারেশন প্রয়োজন, তাদের বাছাই করে বগুড়া গাক চক্ষু হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হবে বলে জানায় আয়োজক কর্তৃপক্ষ।