অন্তর্বর্তী সরকার আমলের ২ রাষ্ট্রদূতের চুক্তি বাতিল
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের চুক্তি বাতিল করেছে বর্তমান সরকার। তাঁরা হলেন- সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম এবং সাবেক সচিব ড. এম মাহফুজুল হক। বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। এর আগে ২০২৫ সালের ১০ এপ্রিল মো. ময়নুল ইসলামকে চুক্তিভিত্তিক পোল্যান্ডে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। অন্যদিকে, ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর ড. এম মাহফুজুল হককে পর্তুগালে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া চার রাষ্ট্রদূতকে গত ৮ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাহার করে নেয়। পরবর্তীতে, ময়নুল ইসলাম ও মাহফুজুল হকের অবশিষ্ট নিয়োগকালও আনুষ্ঠানিকভাবে বাতিল করা হলো।