নাটোরে জুয়াড়ি ও মাদকসেবিকে জেল-জরিমানা
নাটোরের লালপুরে ভ্রাম্যমান আদালত পরিচারনা করে ৩ জুয়াড়ি ও এক মাদকসেবীকে জরিমানা ও কারাদন্ড প্রদান করা হয়েছে। সোমবার নাটোর জেলার লালপুর থানার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রাম এলাকায় অবস্থিত ঝাড়গ্রাম নামক জায়গায় কলার বাগানে বসে প্রকাশ্যে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার সময় লালপুর সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, লালপুর থানা পুলিশের একটি চৌকস দলের সহায়তায় জুয়ারি ০১। মোহাম্মদ আহাদ আলী (৫০), পিতা মৃত ওয়াজ উদ্দিন, সাং মাঝগ্রাম পূর্বপাড়া, ০২। মোঃ মোস্তফা প্রমানিক ( ৪২), পিতা মৃত জালাল উদ্দিন প্রামানিক সাং মাঝগ্রাম মধ্যপাড়া,০৩। মোঃ সাইদার মালিথা (৫২), পিতা মৃত নাসির উদ্দিন মালিথা সাং আসলাম মোড়, সর্বথানা লালপুর জেলা নাটোরদেরকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১০০ টাকার অর্থদণ্ড এবং সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং তাদের নিকট হইতে (জুয়ার আসর হইতে প্রাপ্ত) নগদ ১২ হাজার ৬৫ টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করেন। একইদিনে, অপর এক অভিযানে দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রামের সুন্দরবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবী ০১। মোঃ আবু বকর সিদ্দিক(৩২) পিতা-মোঃ আজাহার আলী, সাং চাটমোহর, থানা চাটমোহর, জেলা পাবনাকে আটক করে মাদক সেবন এবং জনগনের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নগদ ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং একদিনের বিনাশ্রম কারাদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং মাদক সেবীর নিকট হতে প্রাপ্ত অবৈধ মাদকদ্রব্য গাঁজা প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়।