শুক্রবার, অক্টোবর ০৯, ২০২৭

সিংড়ায় ভুটভুটি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক

সিংড়া (নাটোর) প্রতিনিধি ০৭ অক্টোবর ২০২৬ ০৫:০১ অপরাহ্ন সারাদেশ
সিংড়া (নাটোর) প্রতিনিধি ০৭ অক্টোবর ২০২৬ ০৫:০১ অপরাহ্ন
সিংড়ায় ভুটভুটি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক

নাটোরের সিংড়ায় ভুটভুটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সানোয়ার হোসেন (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শেরকোল ইউনিয়নের কংশপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সানোয়ার হোসেন রাজশাহীর দারুসা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে কংশপুর ব্রিজ এলাকায় একটি ভুটভুটির সঙ্গে সানোয়ার হোসেনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।