বুধবার, অক্টোবর ২১, ২০২৭

জয়পুরহাটে মহা অষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৬ ০৬:২৯ অপরাহ্ন সারাদেশ
জয়পুরহাট প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৬ ০৬:২৯ অপরাহ্ন
জয়পুরহাটে মহা অষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত

জয়পুরহাটে ৩০৯টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দূর্গাপূজা। সোমবার মহাঅষ্টমীতে শহরের সবচেয়ে বড় মণ্ডপ শহরের মাদারগঞ্জ দূর্গা মন্দির মন্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। ‎এবার দেবী রুপে পুজিত হয়েছেন শহরের মাদারগঞ্জ এলাকার অমিত কুমার চৌধুরীর মেয়ে তাজপুর মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী শ্রেষ্ঠা চৌধুরী। পূজায় মন্ত্র পাঠ করেন পুরোহিত চপল চক্রবর্তী। ‎‎কুমারী পূজা দেখতে সকাল থেকে মাদারগঞ্জ মন্ডপে ভিড় করেন জেলার বিভিন্ন স্থান থেকে আসা শতশত ভক্তরা। ‎এরপর অষ্টমীর পূজা অর্চনা শেষে নতুন কাপড় পড়িয়ে দেবীর সাজে সজ্জিত করে কুমারীকে মন্দিরে বসানো হয়। এসময় ঢাক-ঢোল, শঙ্খ আর উলু ধনিতে মুখরিত হয়ে উঠে মন্দির প্রাঙ্গন। শ্রীরামকৃষ্ণের কথামৃত সব স্ত্রীলোক ভগবতীর একটি রুপ। সেই রুপকে চিন্তা করে কুমারী পূজা করা হয়। ‎এসময় জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল, জয়পুরহাট জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফন্ডের আহবায়ক উৎপল কুমার মন্ডল ও মন্দিরের সভাপতি অমিত কুমারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।