৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার হয়েছে। একটি বিশেষে অভিযানে ১৪৯ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। তবে এঘটনায় কেউ আটক হয়নি। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, ১৪ নভেম্বর আনুমানিক রাত ৯টার দিকে মনোহরপুর বিওপি’র একটি বিশেষ টহলদল গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পাঁকা ইউনিয়নের কদমতলা গ্রামে অভিযান পরিচালনা করে ১৪৯ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে। জব্দকৃত সিরাপের আনুমানিক বাজার মূল্য ৫৯ হাজার ৬’শ টাকা। জব্দকৃত সিরাপ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা নিয়োজিত রয়েছে। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করা সহ যেকোন মাদক এবং অবৈধ চোরাচালান দমনে বিজিবি সবসময় তৎপরতার সাথে নিরলসভাবে কাজ করছে বলে জানান ৫৩ বিজিবির অধিনায়ক।