সোমবার, নভেম্বর ১৭, ২০২৭

নওগাঁ অ্যাডভোকেট বারে নবীন আইনজীবীদের অভিষেক ও কর্মশালা

নওগাঁ প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৬ ০৬:৪৭ অপরাহ্ন নওগাঁ
নওগাঁ প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৬ ০৬:৪৭ অপরাহ্ন
নওগাঁ অ্যাডভোকেট বারে নবীন আইনজীবীদের অভিষেক ও কর্মশালা

নওগাঁয় নবীন আইনজীবীদের অভিষেক এবং  দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ জেলা অ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশন মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়। নওগাঁ অ্যাডভোকেট বারের সাবেক সহ-সাধারণ সম্পাদক প্রশাসন এ্যাড. মোঃ মুনসুর আলী এই অভিষেক ও কর্মশালার আয়োজন করেন। নওগাঁ জেলা অ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশন-এর সভাপতি এস এম জাহাঙ্গীর আলম এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ঢাকা সুপ্রীম কোর্টের আইনজীবী তন্ময় মোল্লা, অ্যাডভোকেট শওকত ইলিয়াস কবির, জিপি সারওয়ার জাহান, অ্যাডভোকেট ইকবাল জামিল চৌধুরী লাকি, অ্যাডভোকেট নাজমুল ইসলাম কবিরাজ এবং  অ্যাডভোকেট সুমাইয়া আকতার সিথি আলোচনা করেন। শনিবার এ অনুষ্ঠানে নাওগাঁ অ্যাডভোকেট বারে নব যোগদানকৃত ৮২ জন আইনজীবি এই অভিষেক ও কর্মশালায় অংশগ্রহণ করেন।