সোমবার, নভেম্বর ১৭, ২০২৭

তথ্য সংগ্রহ করে ফেরা পথে গাইবান্ধায় সাংবাদিকদের অবরুদ্ধ করে মারধর

গাইবান্ধা প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৬ ০৬:৫০ অপরাহ্ন সারাদেশ
গাইবান্ধা প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৬ ০৬:৫০ অপরাহ্ন
তথ্য সংগ্রহ করে ফেরা পথে গাইবান্ধায় সাংবাদিকদের অবরুদ্ধ করে মারধর

গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধ বালুর  প্রশাসনের অভিযানের সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে চার সাংবাদিককে তুলে নিয়ে গিয়ে অবরোধ করে মারধরে অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে গাইবান্ধা জেলার পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের আমবাড়ী এলাকায় এঘটনা ঘটে। বিকেলের দিকে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল ও সহকারী কমিশনার ভুমি মো. আল ইয়াসা রহমান তাপাদার নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন করে রাখা স্থানে অভিযান পরিচালনা করেন। অবৈধ বালুগুলো জব্দ করে এবং বালু বহনে চারটি ট্রাক্টর জব্দ করে। সেই সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে সিএনজির পথরোধ করে একটি রুমে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে এবং সাংবাদিকদের ফোন কেড়ে নেয়। চার সাংবাদিককে টাকা হাতে গিয়ে ভিডিও ধারণ করে নেয় বালুদস্যু সংবদ্ধচক্রটি। ১০-১৫ জনের সংঘবদ্ধ দল মব সৃষ্টি করে তাদেরকে মারপিট করলে গুরুত্বর আহত হন সাংবাদিকরা। মারধরের শিকার সাংবাদিকরা হলেন, দৈনিক আজকের পত্রিকার গাইবান্ধা প্রতিনিধি আনোয়ার হোসেন শামীম, দৈনিক দেশ রূপান্তের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম (রফিক খন্দকার), স্থানীয় জনসেনা পত্রিকার স্টাফ রিপোটার তাজরুল ইসলাম, সাংবাদিক পাপ্পু সরকার। বর্তমানে সাংবাদিকরা গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অবরুদ্ধ হয়ে মারধরের শিকার সাংবাদিকরা বলেন, অভিযানের ভিডিও তথ্য নিয়ে সিএনজি যোগে ফেরার পথে হঠাৎ তিনটি মোটর সাইকেল নিয়ে নয়জন পথ রোধ করে। পরে একটি ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে এবং মব করে বেধরক মারধর করে, ফোন কেড়ে নিয়ে বন্ধ করে রাখে। টাকা জোর করে হাতের ভিতরে গিয়ে ভিডিও ধারন করেন। অশ্লীল ভাষায় গালাগালি করে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন সাংবাদিকদের বলেন, ঘটনার  বিষয়টি শুনেছি। এটা খুবই দুঃখজনক। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল বলেন, সাংবাদিকদের অবরুদ্ধ করে মারধারের কথা আমি শুনেছি। এদিকে, পরে জব্দকৃত গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়েছে।