সোমবার, নভেম্বর ১৭, ২০২৭

ডিএনসির অভিযানে গাঁজাসহ ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৬ ০৬:৪৮ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৬ ০৬:৪৮ অপরাহ্ন
ডিএনসির অভিযানে গাঁজাসহ ব্যবসায়ী আটক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটক ব্যবসায়ী হচ্ছে, জেলার নাচোল উপজেলার  ফতেপুর ইউনিয়নের খোলসী (নতুনটোলা) গ্রামের মো: মনিরুল ইসলামের ছেলে মো: শাহ জামাল @ নাহিদ (২৮)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এক প্রেসনোটে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি জেলা কার্যালয়ের একটি দল রবিবার (১৫ নভেম্বর) সকাল ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার ফতেপুর ইউনিয়নের খোলসী (নতুনটোলা) এলাকায় অভিযান চালায়। এসময় ১.২ (এক দশমিক দুই) কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো: শাহ জামাল @ নাহিদ (২৮) কে আটক করে। এঘটনায় আসামীর বিরুদ্ধে ডিএনসি উপ-পরিদর্শক মামুনুর রশীদ মামলার বাদী হয়ে নাচোল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।