সোমবার, নভেম্বর ১৭, ২০২৭

ভালুকায় ক্লাসপার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৬ ০৬:৪৬ অপরাহ্ন সারাদেশ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৬ ০৬:৪৬ অপরাহ্ন
ভালুকায় ক্লাসপার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ময়মনসিংহের ভালুকায় ক্লাসপার্টি ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠান হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠানে উপজেলার হবিরবাড়ীতে সাহেরা-নায়েব ল্যাবরেটরি হাইস্কুলের আয়োজনে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসাহাক সরকার। এসময় স্কুলের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ সাগর এর সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: মকবুল হোসেন, যুবদল নেতা মো: সাফিজ উদ্দিন, কবি-সাংবাদিক সফিউল্লাহ আনসারী, সাংবাদিক আওলাদ হোসেন রুবেল,সাংবাদিক মমিনুল ইসলাম, স্কুলের শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।