শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার

WP Import ৩১ জানুয়ারি ২০২৬ ০৫:৩৮ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ৩১ জানুয়ারি ২০২৬ ০৫:৩৮ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৫নং বেরিবাঁধ সংলগ্ন একটি লিচু বাগান থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। শনিবার সকালে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল শুক্রবার রাতে নিয়মিত টহল ও মাদক উদ্ধার অভিযানে বের হয়ে রাত পৌনে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াপাখিয়া ইউনিয়নের জনৈক পলাশের লিচু বাগানে দুটি সন্দেহভাজন প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকার সংবাদ পায়। প্রেক্ষিতে র‌্যাবের দলটি ঘটনাস্থলে গিয়ে ব্যাগ দুটি তল্লাশি করে। রাত সাড়ে ১০টার দিকে ব্যাগগুলো থেকে ৩ কেজি ৬০৬ গ্রাম গান পাউডার সদৃশ পদার্থ (সাদা, কালো ও হলুদ রঙের), ৮৫৫ গ্রাম কাঁেচর গুঁড়া, ৮০২ গ্রাম পাথর, ১৮৭ গ্রাম লোহার পেরেক, ১২টি জর্দার কৌটা, ২টি লাল রঙের কসটেপ এবং ৬টি গ্যাস লাইটারসহ সরঞ্জামগুলো জব্দ করা হয়। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।