চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জে মাদক আইনের একটি মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদন্ড, একই সাথে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) জেলা ও দায়রা জজ হায়দার আলী খোন্দকার আসামীর অনুপস্থিতে (পলাতক) রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন গ্রামের মৃত বেলাল উদ্দিনের মেয়ে মামলায় লুসিয়ারা বেগম(৪৫) নামে। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ জানান, ২০২৩ সালের ১ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের অভিযানে নিজ বাড়ি থেকে ২০৫ গ্রাম হেরোইনসহ আটক হন লুসিয়ারা। এ ঘটনায় ওইদিন র্যাবের উপ-পরিদর্শক জাহেদুল ইসলাম সদর থানায় মামলা করেন। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক মো. আশরাফুজ্জামান লুসিয়ারাকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা করেন।