শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

ভোলাহাটে ধানের শীষের পক্ষে নির্বাচনী সভায় যুবদল নেতা রুবেল

WP Import ২৮ জানুয়ারি ২০২৬ ০৫:১০ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ২৮ জানুয়ারি ২০২৬ ০৫:১০ অপরাহ্ন

ভোলাহাটে ধানের শীষের পক্ষে নির্বাচনী সভায় যুবদল নেতা রুবেল

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ধানের শীষের পক্ষে নির্বাচনী সভা করলেন জেলা যুবদলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক বি.এম রুবেল আহমেদ। ২৭ জানুয়ারি মঙ্গলবার বিকেলে চরধরমপুরে (টাঙ্গন) চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলামের পক্ষে ধানের শীষকে বিজয়ী করার লক্ষে এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জুবায়ের হাসান, সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক, বাশির আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক মাইনুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা। বক্তব্যে সবাই ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করেন। নির্বাচনী সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির জন্য মোনাজাত করেন হাফেজ ফাহিম উদ্দিন। মোনাজাত শেষে চরধরমপুরের বিভিন্ন পাড়ায় ধানের শীষের লিফলেট বিতরণ করা হয়।