শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

নাচোলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু

WP Import ২৩ জানুয়ারি ২০২৬ ০৬:০১ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ২৩ জানুয়ারি ২০২৬ ০৬:০১ অপরাহ্ন
নাচোলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু
নাচোলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু

নাচোলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে নাচোল বাসস্ট্যান্ড দলীয় কার্যালয় থেকে দলীয় নেতা কর্মীদের ব্যানারে নির্বাচনী পথসভা বের হয়ে রেলস্টেশন হাট চাতালে গিয়ে শেষ হয়। এসময় উপজেলা বিএনপির (সাবেক) সভাপতি এ্যাডভোকেট মইনুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি প্রার্থী আমিনুল ইসলাম। তিনি বলেন, দলমত নির্বিশেষে সবার কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সবাইকে রাগ বিবাদ ভুলে গিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করতে হবে। কোন ধরনের অনিয়ম বা আচরণবিধি লঙ্ঘন যেন না হয়। এসময় উপজেলা বিএনপির (সাবেক) সভাপতি ইয়াসিন আলী মাষ্টার, পৌর বিএনপির সভাপতি মোসাদ্দেকুর রহমান, সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা সাংগঠনিক সম্পাদক নুর কামাল, কসবা ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, নেজামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোসলিম উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি প্রভাষক আসিক মাহমুদ, সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান মুকুলসহ বিএনপি দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি সকালে তার নিজ বাসভবন ঝিকড়া গ্রামে নেতাকর্মীদের সাথে নিয়ে দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে নির্বাচনী প্রচারণার শুরু করেন।