শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

ভোলাহাটে ডিএনসির অভিযানে আটক ৫ ॥ গাঁজা উদ্ধার-৭ দিন করে কারাদণ্ড

WP Import ২২ জানুয়ারি ২০২৬ ০৫:২৮ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ২২ জানুয়ারি ২০২৬ ০৫:২৮ অপরাহ্ন
ভোলাহাটে ডিএনসির অভিযানে আটক ৫ ॥ গাঁজা উদ্ধার-৭ দিন করে কারাদণ্ড
ভোলাহাটে ডিএনসির অভিযানে আটক ৫ ॥ গাঁজা উদ্ধার-৭ দিন করে কারাদণ্ড

ভোলাহাটে ডিএনসির অভিযানে আটক ৫ ॥ গাঁজা উদ্ধার-৭ দিন করে কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে ৫ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। অভিযানে তাদের হেফাজত থেকে মোট ২২৮ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সূত্র জানায়, মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টার দিকে ভোলাহাট থানাধীন সুরানপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেয় অধিদপ্তরের একটি বিশেষ দল। আটক ব্যক্তিরা হচ্ছে, মো. মনিরুল (৩৫), মো. রবিউল ইসলাম (৪৫), মো. তাজেরুল ইসলাম (২৯), মো. মাসুদ রানা (৩৭) ও মো. সবিরুল ইসলাম (২৬)। তারা সবাই ভোলাহাট উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে পৃথকভাবে ৪২, ৪০, ৪৬, ৫০ ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশিদ প্রসিকিউশন দাখিল করেন। ঘটনাস্থলে উপস্থিত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ প্রদান করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।