নাচোলে পবিত্র রমজান উপলক্ষে বাজার মিনিটরিংয়ে উপজেলা প্রশাসন
নাচোলে পবিত্র রমজান উপলক্ষে বাজার মিনিটরিংয়ে উপজেলা প্রশাসন
চাঁপাইনবাবগঞ্জের নাচোল বাজারে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা এবং বাজার সিন্ডিকেট রুখতে বিশেষ অভিযান ও বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম রব্বানী সরদার। শুক্রবার বিকেল ৪টার দিকে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া ও নাচোল থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার। অভিযান চলাকালে বাজারে চাল, ডাল, তেল, চিনি-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও মূল্যতালিকা যাচাই করা হয়। ইউএনও ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, রমজানকে পুঁজি করে কোনোভাবেই দ্রব্যমূল্য বৃদ্ধি করা যাবে না। প্রতিটি দোকানে সরকার নির্ধারিত মূল্যের তালিকা দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখতে হবে। বাজার মনিটরিং কার্যক্রমে সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া তিনি বাজারের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করেন।নিরাপত্তা নিশ্চিত করতে অভিযানে নাচোল থানা পুলিশের একটি চৌকস দলসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি বা চাঁদাবাজির চেষ্টা করা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ সময় সঠিক মূল্যতালিকা, ওজনে কম দেওয়া, এবং মেয়াদ উত্তীর্ণ নিত্যপ্রয়োজনীয় মালামাল যেন দোকানে মজুদ না রাখা হয়, সে বিষয়ে সতর্ক করেন। প্রশাসনের এ তৎপরতায় জনসাধারণ ও ক্রেতাদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে। তারা এ মনিটরিং অভিযানকে স্বাগত জানিয়ে এ অভিযান অব্যাহত রাখার আহবান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের আশ্বস্ত করে জানান, পবিত্র রমজান মাসজুড়ে এ ধরনের ঝটিকা অভিযান ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।