চাঁপাইনবাবগঞ্জে মাহে রমজানে পণ্যের মূল্য স্থীতিশীল রাখতে মতবিনিময় সভা
চাঁপাইনবাবগঞ্জে মাহে রমজানে পণ্যের মূল্য স্থীতিশীল রাখতে মতবিনিময় সভা
পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের স্থীতিশীল ও মূল্য পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখতে মতবিনিময় সভা করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন। সোমবার (১৬ ফেব্রুয়ারী) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ। বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি এ্যাড. মোঃ ইসাহাক আলী, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহ সভাপতি মোঃ খাইরুল ইসলাম, আলাউদ্দিন হোটেল এন্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোঃ নাসের আলীসহ অন্যরা। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি মোঃ শরিফুল ইসলামসহ জেলা বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও জেলা বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা। সভায় আসন্ন পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা এবং নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের স্থীতিশীল রাখার আহবান জানান বক্তারা।