শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনী ও র‌্যাবের অভিযানে গাঁজাসহ ট্রাক ড্রাইভার আটক

WP Import ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৩১ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৩১ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনী ও র‌্যাবের অভিযানে গাঁজাসহ ট্রাক ড্রাইভার আটক
চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনী ও র‌্যাবের অভিযানে গাঁজাসহ ট্রাক ড্রাইভার আটক

চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনী ও র‌্যাবের অভিযানে গাঁজাসহ ট্রাক ড্রাইভার আটক

চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযানে ১৮ কেজি গাঁজাসহ এক ট্রাক ড্রাইভার আটক হয়েছে। গ্রেফতার হওয়া ট্রাক ড্রাইভার মোঃ আজাদ আলী (৩০), জেলার শিবগঞ্জ উপজেলার গঙ্গারামপুর গ্রামের মোঃ আজিজুল হক এর ছেলে। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, সেনাবাহিনীর তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা ও সেনাবাহিনীর যৌথ আভিযানিক দল ০৯ ফেব্রুয়ারি রাত পৌনে ২টার দিকে ১টি মালবাহী ট্রাক এবং ট্রাকের ডালার ভিতর রক্ষিত ১৮ কেজি অবৈধ মাদক গাঁজা উদ্ধার করে।

এসময় মাদক কারবারী ট্রাক ড্রাইভার মোঃ আজাদ আলী ’কে গ্রেফতার করা করে। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।