শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় রেল কর্মচারীদের অবস্থান ও কর্মবিরতি

WP Import ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:২০ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:২০ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় রেল কর্মচারীদের অবস্থান ও কর্মবিরতি
চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় রেল কর্মচারীদের অবস্থান ও কর্মবিরতি

চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় রেল কর্মচারীদের অবস্থান ও কর্মবিরতি

নবম পে-স্কেল দ্রুত ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলওয়ে স্টেশনে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছেন রেলওয়ে ও প্রকৌশল বিভাগের কর্মচারীরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ প্রকৌশলী বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ রেলওয়ের সকল সাধারণ কর্মচারীদের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বর্তমান বাজারমূল্যের সাথে সঙ্গতি রেখে দ্রুত নতুন পে-স্কেল ঘোষণার জোর দাবি জানান। কর্মসূচিতে সমন্বয়ক ও প্রকৌশল বিভাগের সহ-সভাপতি জাকির হোসেন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ কর্মচারীরা আজ দিশেহারা। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। অনতিবিলম্বে ৯ম পে-স্কেল ঘোষণা করে কর্মচারীদের বাঁচার সুযোগ করে দিতে হবে। বাংলাদেশ প্রকৌশলী বিভাগের আমনুরা শাখার নাজমুল ও মোঃ সেলিম উদ্দীন বলেন, বৈষম্য দূর করে গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। ‘দুনিয়ার মজদুর এক হও’ স্লোগানে মুখরিত এই কর্মবিরতিতে বক্তারা হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।