শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

নওগাঁয়আন্তর্জাতিক নারী দিবস পালিত

WP Import ০৮ মার্চ ২০২৬ ০৪:০৪ অপরাহ্ন নওগাঁ
WP Import ০৮ মার্চ ২০২৬ ০৪:০৪ অপরাহ্ন
নওগাঁয়আন্তর্জাতিক নারী দিবস পালিত
নওগাঁয়আন্তর্জাতিক নারী দিবস পালিত

নওগাঁয়আন্তর্জাতিক নারী দিবস পালিত

নওগাঁয় ৮ মার্চ আন্তরিক নারী দিবস পালিত হয়েছে। রবিবার দুপুর আড়াইটা থেকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ উপলক্ষে ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার- সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ শীর্ষক আলেচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। আলোচনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আমেনা খাতুন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কায়েস উদ্দিন, বেসরকারী উন্নয়ন সংগঠন রানী’র নির্বাহী পরিচালক ফজলুল হক খান এবং দূর্বার নেটওয়ার্ক রাজশাহী অঞ্চলের সম্পাদিকা নূরনাহার সুষমা সাথী। আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংগঠন সমূহের প্রতিনিধি, নারী উদ্যোক্তা, বিভিন্ন মহিলা সমিতির সভানেত্রী সম্পাদকবৃন্দ অংশগ্রহণ করেন।