শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

রাজশাহীতে অবৈধভাবে লাচ্ছা সেমাই তৈরি ॥ ২টি প্রতিষ্ঠানকে জরিমানা

WP Import ০৬ মার্চ ২০২৬ ০৩:১৭ অপরাহ্ন রাজশাহী
WP Import ০৬ মার্চ ২০২৬ ০৩:১৭ অপরাহ্ন
রাজশাহীতে অবৈধভাবে লাচ্ছা সেমাই তৈরি ॥ ২টি প্রতিষ্ঠানকে জরিমানা
রাজশাহীতে অবৈধভাবে লাচ্ছা সেমাই তৈরি ॥ ২টি প্রতিষ্ঠানকে জরিমানা

রাজশাহীতে অবৈধভাবে লাচ্ছা সেমাই তৈরি ॥ ২টি প্রতিষ্ঠানকে জরিমানা

রাজশাহীতে অবৈধভাবে লাচ্ছা সেমাই তৈরীর অপরাধে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বিএসটিআই এর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অভিযানে বৃহস্পতিবার রাজশাহী মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে ‘লাচ্ছা সেমাই’ উৎপাদন ও বিক্রি-বিতরণ এবং মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় নগরীর বিসিক শিল্প নগরী এলাকায় অবস্থিত মেসার্স রাতুল বেকারী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অপরাধে এবং একই এলাকায় অবস্থিত মেসার্স ইউসুফ প্রোডাক্টস প্রতিষ্ঠানটিকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রাজশাহী জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমান এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি দল সহযোগিতায় ছিলেন। জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানায় বিএসটিআই কর্তৃপক্ষ।