শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

নওগাঁয় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

WP Import ০৬ মার্চ ২০২৬ ০৩:১৬ অপরাহ্ন নওগাঁ
WP Import ০৬ মার্চ ২০২৬ ০৩:১৬ অপরাহ্ন
নওগাঁয় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
নওগাঁয় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নওগাঁয় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নওগাঁর মান্দায় চোর সন্দেহে রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে উপজেলার প্রসাদপুর কওমি মাদ্রাসা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম উপজেলার জিনার গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে প্রসাদপুর কওমি মাদ্রাসা এলাকায় রফিকুল ইসলামকে ঘোরাঘুরি করতে দেখে চোর সন্দেহে আটক করেন মাদ্রাসার শিক্ষকরা। অভিযোগ রয়েছে, আটকের পর তাকে মাদ্রাসার মাঠের একটি আম গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারপিট করা হয়। দীর্ঘক্ষণ নির্যাতনের ফলে ঘটনাস্থলেই রফিকুলের মৃত্যু হয়। সকালে হত্যাকাণ্ডের খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কেউ অপরাধ করলে তাকে পুলিশের হাতে সোপর্দ করাই আইনি প্রক্রিয়া। কিন্তু এভাবে পিটিয়ে মেরে ফেলা চরম মানবাধিকার লঙ্ঘন। তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ওসি এ কে এম মাসুদ রানা জানান, সকাল সাড়ে ৬টার দিকে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, নিহতের পরিবার মামলা দায়ের করলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অন্যথায় পুলিশ বাদী হয়ে মামলা করবে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।