রহনপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের শীতবস্ত্র বিতরণ
রহনপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের শীতবস্ত্র বিতরণ
রহনপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে স্থানীয় জামায়াত অফিসে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৬ই জানুয়ারি) বিকেলে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহনপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সদস্য ও গোমস্তাপুর উপজেলা আমির ইমামুল হুদা। বক্তব্য রাখেন, রহনপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ডক্টর মিজানুর রহমান, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সদস্য যথাক্রমে সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল ও উপাধাক্ষ মাওলানা নুরুল হোদা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কর্ম পরিষদ সদস্য মনিরুল ইসলাম মাস্টার ও সমাজ সেবক আজমগীর আলীসহ অন্যরা।