গোমস্তাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
গোমস্তাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজে জিপিএ-৫.০০ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৬ই জানুয়ারি) দুপুরে কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজ অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইসাহাক আলী। জিপিএ-৫.০০ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় ক্রেস্ট এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগণ। এসময় প্রতিষ্ঠানের শিক্ষকগণ, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।