শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

আলিনগর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা

WP Import ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৪৬ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৪৬ অপরাহ্ন
আলিনগর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা
আলিনগর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা

আলিনগর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা

গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে গোমস্তাপুর উপজেলা আলীনগর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউরোপী ইউনিয়ন ও ইউএনডিপির যৌথ অর্থায়নে এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে: বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আয়তায় মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আলীনগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সজিব কুমার সাহা এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মুহম্মদ মাসুম। সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সেলিমউদ্দীন প্রমূখ। এসময় গ্রাম আদালত প্রকল্পের জেলা সমন্বয়কারী হাফিজ আল আসাদ উপস্থিত ছিলেন। সভায় ইউপির সকল সদস্যসহ প্রতিটি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী ও পেশাজীবির গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বাংলাদেশের গ্রামীণ এলাকার জনগণ বিশেষত নারী, জাতিগত সংখ্যালঘু এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচারের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে-প্রজেক্টর ও সাউন্ড সিস্টেমের মাধ্যমে সভায় প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য, গ্রাম আদালতের সুবিধা,আবেদনপত্র দাখিল, বিচারিক প্যানেলে সদস্য মনোনয়ন, সমন অবমাননা ও মিথ্যা মামলার জরিমানা, গ্রাম পুলিশের ভুমিকা, ক্ষতিপূরণ আদায় ও প্রদান পদ্ধতিসহ আইনের বিভিন্ন ধারা ও বিধিমালা নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়। আলোচনা শেষে গ্রাম আদালতের উপর একটি ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আলাচনা ও ভিডিও প্রদর্শনী শেষে অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশ গ্রহণ করা হয়।