শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

ভোলাহাটে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

WP Import ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৪৭ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৪৭ অপরাহ্ন
ভোলাহাটে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
ভোলাহাটে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

ভোলাহাটে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। ‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’ এই স্লোগানকে সামনে রেখে দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার সময় ভোলাহাট ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মোঃ পিয়ার জাহানের সভাপতিত্বে এবং প্রশাসনিক কর্মকর্তা মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্যবৃন্দ, বিশিষ্ট সমাজসেবক মোঃ আফরাজুল হক, ভোলাহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ তাজামুল হক আরাফাত, বীরমুক্তিযোদ্ধা গেদু মিয়া, সুজন-সুশাসনের জন্য নাগরিক ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি. এম রুবেল আহমেদ সহ সংশ্লিষ্ট ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় জাতীয় স্থানীয় সরকার দিবস সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা।