শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

ভোলাহাটে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা

WP Import ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৪৩ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৪৩ অপরাহ্ন
ভোলাহাটে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা
ভোলাহাটে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা

ভোলাহাটে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা

ভোলাহাটে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতাভুক্ত মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর সন্ধ্যা রানির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান। উপস্থিত ছিলেন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, হিসাব সহকারী মোঃ আব্দুর রাকিব, জেকে পোল্লাডাঙ্গা কোম্পানি কমান্ডার সুবেদার আবু হানিফ, সুজন-সুশাসনের জন্য নাগরিক ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি.এম রুবেল আহমেদ সহ ইউপি সদস্যগণ, গণমাধ্যম কর্মী, ইমামগণ এবং সুধীজন। গ্রাম আদালত বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন বক্তারা।